আমাদের কথা
আমাদের কথাঃ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও লুপ্ত মেধাকে বিকশিত করে উদ্যোগি নিষ্ঠাবান ত্যাগি আদর্শ্ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে সিলন্দা ইসলামিয়া আলিম মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য। একটি ইসলামি সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রয়াসে 1937 খ্রিষ্টাব্দে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার অন্তর্গ্ত নাগডেমরা ইউনিয়নের প্রাণকেন্দ্র সিলন্দা গ্রামে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সুপরিকল্পিত শিক্ষা প্রদ্ধতি দক্ষ ব্যবস্থাপনায় ও শিক্ষক মন্ডলীর ঐকন্তিক প্রচেষ্টায় আদর্শ্ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকার সর্ব্স্তরের মানুষের হ্রদয় জয় করেছে। মাদ্রাসার অভ্যন্তরিন পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষায় প্রতি বছর অত্যান্ত সন্তোষ জনক ফলাফল অর্জ্ন করে আসছে। ডিজিটাল প্রদ্ধতি, ধারাবাহিক অনুশীলন আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্ব্ক শ্রেণী কক্ষে পাঠ দান করা হয়। শুধু ভালো ফলাফল অর্জ্নই নয় মানসম্মত ইসলামি শিক্ষা ও প্রযুক্তি নির্ভ্র জ্ঞানার্জ্নের মাধ্যমে শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ।
সংক্ষিপ্ত ইতিহাস
সংক্ষিপ্ত ইতিহাসঃ সিলন্দা ও পার্শ্ববর্তী গ্রামের ইসলাম প্রিয় মানুষের বিশেষ সহযোগিতায় 1937 খ্রিঃ সিলন্দা বাজারের দক্ষিণ পার্শ্বে সিলন্দা ইসলামিয়া আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির শুরু থেকে অদ্যাবধি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দক্ষ শিক্ষক মন্ডলী কর্তৃক আধুনিক পদ্ধতিতে শ্রেণী কক্ষে পাঠ দানের মাধ্যমে সু-শৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। পরিশেষে বলা যায় অত্র এলাকায় শিক্ষা বঞ্চিত দারিদ্র পীড়িত স্বল্প আয়ের মানুষের সন্তানদের যুগোপযুগি ইসলামি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অত্র গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল করিম ছামি সাহেব যে আলোক বর্তিকা জ্বালিয়েছিলেন তা আজ দেশের উত্তারঞ্চলের মধ্যে অন্যতম একটি ইসলামি শিক্ষা নিকেতন হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে এবং তিনি এই প্রতিষ্ঠানটিকে নিয়ে যে স্বপ্ন দেখতেন সকলের সহযোগিতায় আজ তা পূরণ হতে চলছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
মাদ্রাসার উদ্দেশ্য ঃ
মহান আল্লাহ তায়ালার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন এবং আখেরাতের চুরান্ত সফলতা অর্জন করা।
মাদ্রাসার লক্ষ্য ঃ
দ্বীনি শিক্ষায় শিক্ষিত , উন্নত চরিত্রের অধিকারি আদর্শবান মানুষ উপহার দেয়া এবং কুরআন সুন্নাহ মোতাবেক সমাজ গঠন ও ঈমান আকিদা সংরক্ষণ করা। সারা পৃথিবীকে ইসলামের মহান আদর্শ কে সমন্নত কারার লক্ষ্যে প্রকৃত ইসলামি জ্ঞানের চর্চা করা।